হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদায় একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশটির তাইজ প্রদেশেও নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে।

হুথিপন্থি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুদ্ধবিমান হোদেইদা শহরে অবস্থিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক টেলিকমিউনিকেশন করপোরেশনের একটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার পর উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ করছেন।

এদিকে, তাইজ প্রদেশেও চারটি বিমান হামলা চালানো হয়েছে।

এর মধ্যে দুটি হামলা হয়েছে প্রদেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-জারবুব এলাকায় এবং বাকি দুটি আল-তাইজিয়াহ জেলায়।

হুথিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় দেশটির পাঁচটি প্রদেশে বিমান হামলায় তিন শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪৭ জন।

তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলার খবর সামনে এল। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা হোদেইদা বন্দরে হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তাইজ ও সাদা প্রদেশেও বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানায় জোটটি।

সূত্র: আলজাজিরা

আরএ

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে বললেন আল-সাইয়েদ

মধ্যপ্রাচ্যে কেন হামলা বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন