হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হলো।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি তার দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইরানের কাছে এই অনুমতি চান। এর পরিপ্রেক্ষিতেই

গালিবাফ ইরাকি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেন।

তবে কতটি ইরাকি তেলবাহী জাহাজকে এই অনুমতি দেওয়া হবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একইভাবে অনুমতি কার্যকর হওয়ার সময় এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথে জাহাজ চলাচল নিয়ে যেকোনো বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে

এএম

দামুড়হুদায় কৃষকের ১৫ কাঠা জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা

যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ শুল্কের হুমতি কানাডার

নিষেধাজ্ঞা সত্ত্বেও শক্তিশালী হয়েছে ইরানের প্রতিরক্ষা শিল্প

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী

প্রথম মেট্রোরেল পাচ্ছে পুরান ঢাকাবাসী, ব্যয় প্রায় ৬০ হাজার ৮৩৬ কোটি টাকা

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সিডিএর আট ইমারত পরিদর্শকের অব্যাহতি নিয়ে তোলপাড়

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি