হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধে প্রতিদিন গড়ে ৪৭ নারী-কন্যাশিশু নিহত: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি হামলায় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা। সংস্থাটি সতর্ক করেছে, একটি ভঙ্গুর যুদ্ধবিরতির ছয় মাস পরেও এই মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। খবর রয়টার্সের।

জেনেভায় প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে গাজায় ৩৮ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। সোফিয়া ক্যালটর্প বলেন, “গাজায় আগের সংঘাতগুলোর তুলনায় এবার নারী ও মেয়েদের মৃত্যুর হার অনেক বেশি। তারা প্রত্যেকেই স্বপ্ন ও জীবনের অধিকার নিয়ে বেঁচে ছিলেন।”

সংস্থাটি আরও জানায়, অক্টোবরের যুদ্ধবিরতির পরও নারী ও মেয়েদের প্রাণহানি বন্ধ হয়নি। তবে লিঙ্গভিত্তিক পূর্ণাঙ্গ তথ্যের অভাবে সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

যুদ্ধবিরতি দুই বছরের পূর্ণমাত্রার যুদ্ধ থামালেও গাজার বড় একটি অংশ এখনো দখলদার ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর উপকূলীয় সংকীর্ণ অংশে হামাসের উপস্থিতি বজায় আছে। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইউনিসেফ জানিয়েছে, গাজায় শিশু হতাহতের ঘটনাও উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে এবং গত ছয় মাসে অন্তত ২১৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ১০ লাখ নারী ও মেয়ে বাস্তুচ্যুত হয়েছেন। অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে স্বাস্থ্যসেবাসহ মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পাঁচ লাখের বেশি নারী জরুরি স্বাস্থ্যসেবা—যেমন প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা এবং যৌনবাহিত সংক্রমণের চিকিৎসা—থেকে বঞ্চিত হচ্ছেন।

সংস্থাগুলো সতর্ক করে বলছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে মানবিক সংকট আরও গভীর হতে পারে।

প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন মুজতবা খামেনি

বড্ড বেশি কথা বলেন ট্রাম্প: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ

আরো ভূমি দখলের ধান্দা করছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের ইরান সফর শেষ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান

ফের হরমুজ প্রণালি ‘বন্ধের’ ঘোষণা ইরানের

ইরান–ট্রাম্পের আশাবাদী ইঙ্গিত নিয়ে বিশ্লেষকেরা কী বলছেন?

হরমুজ প্রণালির সর্বশেষ খবর কী?

পরিস্থিতি ‘অনিশ্চিত’ থাকায় এখনো হরমুজ এড়িয়ে চলছে অনেক জাহাজ

ইরান ও লেবাননে কত হামলা চালিয়েছে ইসরাইল, জানাল আইডিএফ