হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

আমার দেশ অনলাইন

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লেবানন সংঘাত যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘লেবাননে জায়নিস্ট শাসনব্যবস্থা তাদের অঙ্গীকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। আজকের আলোচনায় এ বিষয়টিই প্রধান গুরুত্ব পাবে।’ খবর আলজাজিরার।

তিনি আরও জানান, বৈঠকে ইরানের জব্দ বা সীমাবদ্ধ করা সম্পদ উন্মুক্ত করার বিষয় এবং দেশটির তেল বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স ইস্যুর বিষয়েও আলোচনা হবে।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নীলু ও জাদুর সাইকেল

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র