হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমাদের মধ্যপ্রাচ্য নীতি পছন্দ করেন না মার্কিন তরুণরা

স্বীকার করলেন জেডি ভ্যান্স

আমার দেশ অনলাইন

ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জর্জিয়ার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন। পরে বিক্ষোভকারীদের সমালোচনাকে সমর্থন করে ভ্যান্স বলেন, তিনি স্বীকার করেন যে তরুণ মার্কিন ভোটারর তাদের মধ্যপ্রাচ্য নীতি পছন্দ করেন না। খবর আলজাজিরার।

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে টার্নিং পয়েন্ট ইউএসএ-এর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যের সময় শ্রোতাদের একটি অংশ হঠাৎ চিৎকার করে তার বক্তব্য থামিয়ে দেয়।

অনুষ্ঠান শুরুর প্রায় ১০ মিনিট পরই এক ব্যক্তি ভ্যান্সের বক্তব্য থামিয়ে চিৎকার করে বলেন, ‘যিশু খ্রিস্ট গণহত্যাকে সমর্থন করেন না!—এরপর আরো কয়েকজন বলেন ‘আপনারা শিশু হত্যা করছেন এবং গাজায় শিশুদের ওপর বোমা ফেলছেন’।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে ভ্যান্স বলেন, ‘যিশু খ্রিস্ট গণহত্যাকে সমর্থন করেন না’—এতে তিনি আংশিকভাবে প্রতিবাদকারীদের বক্তব্যের সঙ্গে একমত হলেও, ট্রাম্প প্রশাসনের নীতির পক্ষেও সাফাই দেন।

অনুষ্ঠানের পরবর্তী অংশে, ভ্যান্স ইরান যুদ্ধের সমালোচকদের প্রতি সহানুভূতি প্রকাশ পায়। তিনি বলেন, ‘আমি স্বীকার করি যে তরুণ ভোটাররা মধ্যপ্রাচ্যে আমাদের নীতি পছন্দ করে না, ঠিক আছে। আমি এটা বুঝতে পারি।’

ভাইস প্রেসিডেন্টের এই আপোষমূলক সুর থেকে মনে হচ্ছিল যে, তিনি স্বীকার করে নিচ্ছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক সমর্থকই ২০২৪ সালের নির্বাচনে তাকে ‘কোনো নতুন যুদ্ধ নয়’ এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই ভোট দিয়েছিলেন

তিনি দাবি করেন, প্রশাসন সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, শুধু সমালোচনা না করে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হওয়া উচিত।

এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি নিয়ে তার সমর্থকদের মধ্যেই অসন্তোষ বাড়ছে এবং কিছু প্রভাবশালী রক্ষণশীল কণ্ঠ—যেমন টাকার কার্লসন—খোলাখুলিভাবে সমালোচনা করছেন।

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩