হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে ৬ জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করল আইআরজিসি

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর টহলের কারণে ছয়টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত ওমানি করিডোর ছেড়ে বিকল্প পথে চলাচল করেছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শনিবার থেকে পথ পরিবর্তন করা জাহাজগুলোর মধ্যে দুটি ইরানের দিকেই অগ্রসর হয়েছে। অন্য চারটি জাহাজ আবার উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরে ফিরে গেছে।

উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, আইআরজিসির নৌ ইউনিট বিভিন্ন জাহাজকে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করছে। ইরান যে নৌপথকে ‘নিরাপদ রুট’ হিসেবে চিহ্নিত করেছে, তার বাইরে চলাচল করলে এসব সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ