হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ড্রোন হামলার শিকার ব্যক্তিরাও রয়েছেন।

গাজা সিটির জেইতুন এলাকার দক্ষিণ-পূর্ব দিক থেকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। এর পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে গতকাল হত্যা করা হয়েছে। খান ইউনিসে নিহত তিনজন একই পরিবারের সদস্য। গাজা সিটির পৃথক কয়েকটি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়ে আল-শিফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গাজায় বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। তবে ইসরাইল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় এটি টেকসই হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের পক্ষ থেকে ৪ হাজার ৭০০টিরও বেশি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা

এসআর

গণরায় উপেক্ষায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: আজহার

শত বছরের অপেক্ষার পর ক্যানসার টিকায় মিলল সাফল্যের খবর

মানসম্মত স্পিচ থেরাপিতে দক্ষতা বাড়ানোর তাগিদ

হাসনাতের দুঃখ প্রকাশের পর সরে গেলেন কওমি ছাত্ররা

হবিগঞ্জে বিএনপির সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গুম মৃত্যুর চেয়ে ভয়াবহ: বিচারপতি মঈনুল

কোরআনের বিধান কায়েমে আলেমদের এগিয়ে আসতে হবে

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে’

এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছয় মাসেও বাস্তবায়ন হয়নি: চরমোনাই পীর

বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব: সারজিস আলম