হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অংশ নিতে পারে তুরস্ক: হাকান ফিদান

আমার দেশ অনলাইন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রমে তুরস্ক অংশ নিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

হাকান ফিদান বলেন, মাইন অপসারণের কাজ বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত একটি কারিগরি দল সম্পন্ন করবে এবং এতে অংশ নিতে তুরস্কের ‘কোনো সমস্যা নেই’।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে এই কারিগরি জোট যদি পুনরায় কোনো সংঘাতের পক্ষে অবস্থান নেয়, তবে তুরস্ক তার অবস্থান পুনর্বিবেচনা করবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো আশা প্রকাশ করেন, পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী দফার আলোচনাতেই ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।

সূত্র : আল-জাজিরা

এএম

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক