হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে দক্ষিণ কোরিয়ার জাহাজে আগুন, তদন্তে সিউল

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি বন্দরে নেওয়ার পর এই অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাল্ক ক্যারিয়ারটির ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৮ জন বিদেশি এবং ছয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছাকাছি হরমুজ প্রণালির পানিসীমায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন, ইরান জাহাজটিতে গুলি চালিয়েছে। তবে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এইচএমএম এখনো কোনো হামলার তথ্য নিশ্চিত করেনি।

এইচএমএমের একজন কর্মী ইয়োনহাপকে বলেন, এটি কোনো বাহ্যিক হামলা নাকি জাহাজের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েক দিনের মধ্যে জাহাজটিকে টাগবোটের সাহায্যে দুবাইয়ে নিয়ে যাওয়া হবে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।

সূত্র: আলজাজিরা

এএম

মুসলিম বিশ্বের এক প্রশ্নবিদ্ধ রাষ্ট্র আরব আমিরাত

পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

মিথ্যা তথ্য ও গুজবের বিস্তার

বাঙলার হারানো ঈদে মিলাদুন্নবী (দ.)

রাষ্ট্রপতির ক্ষমতায়ন

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)