হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

আল-জাজিরা

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে দেশটির কয়েকটি শহর ও গ্রামের ওপর ভারী গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে আল-মানসুরি শহর, বাইত আল-সাইয়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জৌনের উপকণ্ঠে ইসরাইলি বাহিনী ভারী কামানের গোলা নিক্ষেপ করে।

রাতভর ওই তিন শহর ও গ্রামের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলেও জানিয়েছে এনএনএ।

সংস্থাটির ভাষ্য, এসব এলাকায় ‘কোনো বাড়িই অক্ষত থাকেনি’।

এ ছাড়া হাদ্দাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকায়ও একই ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। পাশাপাশি কাছাকাছি উপত্যকাগুলোর দিকে মেশিনগানের গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ লেবাননের আলি আল-তাহির উচ্চভূমির আশপাশেও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন একজন সংবাদদাতা।

এদিকে দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামের আকাশে ইসরাইলি ড্রোনের অবিরাম উড্ডয়নের খবরও পাওয়া গেছে।

ইসরাইলি বাহিনীর এসব হামলা ও ধ্বংসযজ্ঞে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এএম

টঙ্গীর ফুটপাতে মাসে ১৫ লাখ টাকার চাঁদাবাজি, নেপথ্যে ‘ক্যাসেট শামীম’

হরমুজ দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

১৮ উইকেটের পতনের দিনে অস্ট্রেলিয়ার বড় লিড

চট্টগ্রামে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, হাসপাতালে ব্যাংকারের মৃত্যু

ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরেছে সাজুর লাশ

পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লীগের

এক ফোনেই ঝুলে গেল কমিশনারকে হানি ট্র্যাপে ফেলা জিয়ানের গ্রেপ্তার

চোট কাটিয়ে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম ফাইফার শরিফুলের

খুলনায় মঞ্জুরুলকে বাবার সামনে হত্যা

ক্যাম্পাসে হানাহানি, চাঁদা ও টেন্ডারবাজি শূন্যে নেমেছে: সাদিক কায়েম