হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

তেল আবিবের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ

আমার দেশ অনলাইন

ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন

যুদ্ধে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তীব্র বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। বৈঠক চলাকালে কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে প্রকাশ্যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে ড্যানন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে প্রথমবারের মতো ইসরাইলকে সংঘাতকালীন যৌন সহিংসতার অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়।

এ সময় বৈঠকে উপস্থিত জাতিসংঘের আরেক কর্মকর্তা ভ্যানেসা ফ্রেজিয়ার আপত্তি তুলে বক্তব্যে বাধা দেন। তিনি গুতেরেসের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি প্রকাশিত আরেকটি প্রতিবেদনের প্রণেতা। ফ্রেজিয়ার ড্যাননকে ‘ব্যক্তিগত আক্রমণ’ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই করা প্রমাণের ভিত্তিতেই উপস্থাপন করা হয়েছে।

এ সপ্তাহে প্রকাশিত ফ্রেজিয়ারের প্রতিবেদনে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও অধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শিশুদের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগে ভবিষ্যতে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকেও বৈশ্বিক কালো তালিকায় যুক্ত করা হতে পারে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস এ ধরনের লঙ্ঘনের ঘটনাকে ‘উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়া’ বলে মন্তব্য করেছেন।

এর আগেই শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের তথাকথিত ‘লিস্ট অব শেম’-এ ইসরাইলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

এআরবি

ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ মার্কিন জেনারেলের বিরুদ্ধে

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’: কাতার

নেতানিয়াহু ক্ষমতা হারালে বিশ্বে যে চার পরিবর্তন আসবে

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন