হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে

ইসরাইলি বাহিনীর সতর্কতা

আমার দেশ অনলাইন

ইসরাইলি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: দ্য টাইমস অব ইসরাইল

ইরানে ইসরাইলের সম্ভাব্য হামলার জেরে লেবানন, সিরিয়া ও গাজাসহ একাধিক রণাঙ্গনে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এ সতর্কতা দেওয়া হয়। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরাইলে ব্যাপক আলোচনা চলছে।

সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের মূল্যায়ন, ইরানে ইসরাইলি হামলা হলে তা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। অথচ নেতানিয়াহু ও মোসাদের প্রধান রোমান গফম্যানের ধারণা, এ ধরনের অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ইরানের হুমকিকে অতিরঞ্জিত করছেন বলে অভিযোগ উঠেছে। বিকল্প সরকার গঠনের সম্ভাবনা ঠেকাতে তিনি ইরানে হামলার পক্ষে চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে।

রুদ্ধদ্বার বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে চ্যানেল ১২-এর কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এদিকে, ইসরাইলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান সূত্রের বরাতে জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইরানে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন নেতানিয়াহু। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। বরং নতুন করে সামরিক অভিযান শুরু করতে তিনি অনাগ্রহী।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে বললেন আল-সাইয়েদ

মধ্যপ্রাচ্যে কেন হামলা বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস