হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহতে প্রস্তুত আছে ইরান: আরাগচি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য স্থল হামলা প্রতিহত করতে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ গভীর হওয়ার মধ্যে তিনি এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি আরাগচিকে জিজ্ঞেস করে, তারা যুক্তরাষ্ট্রের স্থল হামলা নিয়ে শঙ্কিত কি না? জবাবে ইরানি মন্ত্রী বলেন, “না, আমরা তাদের (মার্কিন স্থল বাহিনী) জন্য অপেক্ষা করছি। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা তাদের প্রতিহত করতে পারব। যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায় তাহলে তা তাদের জন্য হবে বিপর্যয়কর।”

এছাড়া ইরান বর্তমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতিও চাইছে না বলে জানিয়েছেন তিনি। আরাগচি বলেছে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে তাদের যে ১২দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে ইসরাইল প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল।

বর্তমান যুদ্ধে ‘কেউ জয়ী নয়’ উল্লেখ করে আরাগচি বলেন, “আমাদের জয় হলো তাদের প্রতিহত করতে পারা।”

সূত্র: এনবিসি

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন