হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে অবরোধ, সমষ্টিগত শাস্তির আতঙ্কে ফিলিস্তিনিরা

আলজাজিরা

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরাইলি সৈন্যরা। ছবি: এএফপি

ইসরাইলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন। এর কয়েক দিন আগে অধিকৃত পশ্চিম তীরে পূর্ণাঙ্গ অবরোধের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রায় এক হাজার সামরিক চেকপোস্ট বন্ধ করে রামাল্লায় যাতায়াতের সব পথ বিচ্ছিন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হেবরনে একটি সামরিক চেকপোস্টে গুলির হামলার পর এ পদক্ষেপ নেওয়া হলো। হামলার জবাবে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক দমন-পীড়ন ও সমষ্টিগত শাস্তি নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

হেবরনে হামলার পর ইসরাইলের প্রথম পদক্ষেপগুলোর একটি ছিল শহরের তিনতলা একটি ভবন গুঁড়িয়ে দেওয়া। ইসরাইলি বাহিনী ভারী যন্ত্র দিয়ে ভবনটি ভেঙে ফেলে। সেখানে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলোকে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়।

এ ছাড়া হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় তাদের কয়েকজন স্বজনকে আটক করা হয়।

ইসরাইলের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, হেবরনে ‘জেনিন মডেল’ প্রয়োগ করা হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জেনিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাকে বোঝাতে এ শব্দ ব্যবহার করা হচ্ছে।

ইসরাইলি কর্মকর্তারা হেবরনের হামলার জবাবে এসব পদক্ষেপকে ব্যাপক প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করছেন।

শুক্রবার হেবরনের কাছে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। তিনি বলেন, ‘হামলায় জড়িত সবাইকে খুঁজে বের করতে এবং তাদের কাছে পৌঁছাতে ইসরাইলি বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, পরিকল্পিত সামরিক অভিযান হবে নজিরবিহীন। ১৯৬৭ সালে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরাইল এমন অভিযান আর চালায়নি বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির পশ্চিম তীরের সড়কগুলোতে ফিলিস্তিনিদের চলাচল সীমিত করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতার চেয়ে ইসরাইলিদের জীবন ‘দশ লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ’।

ফিলিস্তিনিদের ওপর সমষ্টিগত শাস্তি আরোপকে ইসরাইলের অবৈধ দখলদারত্বের একটি নিয়মিত বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। তবে হেবরনের হামলার পর এবার এর মাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা।

এএম

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

পশ্চিম তীরে ১৫ শহর-জনপদে ইসরাইলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি

সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের

‘হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

পরমাণু চুক্তি ছাড়েনি ইরান

ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ে প্রস্তুত আইএইএ

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি