হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে হামলা চালানো হুথিদের নিজস্ব বিষয়

আল-জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: আনাদোলু

সৌদি আরবে হুথিদের চালানো হামলাকে তাদের ‘নিজস্ব বিষয়’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই।

রোববার সৌদি আরবে হুথিদের হামলা নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

তিনি বলেন, হুথিদের ‘নিজস্ব কিছু বিষয়’ রয়েছে।

এর মাধ্যমে সৌদি আরবে হুথিদের কর্মকাণ্ড থেকে ইরানকে আলাদা করে দেখানোর অবস্থান স্পষ্ট করেন পেজেশকিয়ান। তিনি তেহরান ও রিয়াদের মধ্যে কোনো যুদ্ধ চলছে—এমন ধারণাও নাকচ করেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য সামনে এল।

এদিকে, ইয়েমেনে নতুন করে হামলা চালালে সৌদি আরবের আরো গভীরে তীব্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

রোববার এ কথা জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, সৌদি নতুন করে হামলা চালালে জবাব আরো বিস্তৃত ও তীব্র হবে। সৌদির গভীরে গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে।

ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

তার দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি ইয়েমেনে প্রায় ১৩০ বার বিমান হামলা চালিয়েছে।

হুথি মুখপাত্র বলেন, সৌদি আবারও হামলা চালালে তাদের জবাবের তীব্রতা বাড়বে। এবার সৌদির আরো গভীরে অবস্থিত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখা দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করে। তাদের ঠেকাতে সৌদি আরব বিমান হামলা চালায়। এর পরই সৌদির বিভিন্ন স্থাপনায় সরাসরি হামলা শুরু করে হুথিরা।

এর মধ্যে গত মঙ্গলবার সবচেয়ে তীব্র হামলা চালায় হুথিরা। দেশটির বিভিন্ন স্থানে ওই হামলায় ৭৩ জন বেসামরিক মানুষ আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি জ্বালানি অবকাঠামো।

এদিকে হুথিদের কাছে লোহিত সাগরের তীরবর্তী পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ অঞ্চল হারানোর পর সেগুলো পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য ও মারিব প্রদেশের গভর্নর সুলতান আল-আরাদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি বাহিনীর সেনাদের পুনর্গঠন করা হচ্ছে। শিগগিরই তারা যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে।

সরকারি টেলিভিশন চ্যানেল সাবাকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাদা বলেন, পূর্ব উপকূলে হুথিদের কাছে তাদের পরাজয় ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’। তবে যুদ্ধে এ ধরনের ধাক্কা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

আল-আরাদা অভিযোগ করেন, হুথিরাই শান্তি প্রক্রিয়া শেষ করে দিয়েছে। এখন তারা শান্তির পরিবর্তে ইয়েমেনে আবার যুদ্ধ ফিরিয়ে আনছে।

এএম

পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট বাইসাইকেল আরোহী

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মুখোমুখি অবস্থান

হত্যা মামলার আসামিদের ফুলেল সংবর্ধনায় এমপি খোকন

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে প্রস্তুতি সভা

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

দিল্লিতে থাকলেও নরেন্দ্র মোদির নৈশভোজে অংশ নেননি শি জিনপিং