হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ বন্ধের দাবি থেকে পিছু হটবে না ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটর

আলজাজিরা

মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার। ছবি: ‍সিএনএন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধের দাবি থেকে ডেমোক্র্যাটরা কখনো পিছু হটবে না বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার।

তিনি বলেছেন, এই প্রাণঘাতী ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধে দলটির প্রচেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ প্রয়োগের কথাও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্ক ওয়ার্নার এসব কথা বলেন। ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অংশগ্রহণ বন্ধে আনা একটি প্রস্তাব সিনেটে আটকে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

ওয়ার্নার লিখেছেন, ‘আবারও ডেমোক্র্যাটরা ইরানে চলমান এই প্রাণঘাতী ও ব্যয়বহুল পছন্দের যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘রিপাবলিকানরা নিজেদের অবস্থান শক্ত করার জন্য আর অপেক্ষা নয়। জানুয়ারিতে নতুন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

এর আগে মার্কিন সিনেটে যুদ্ধক্ষমতাসংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিপাবলিকানরা। প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশগ্রহণ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছিল।

সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি আটকে যায়। ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনীর অংশগ্রহণ বন্ধের উদ্যোগ আপাতত ব্যর্থ হয়েছে।

এএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ স্থাপনায় ইরানের হামলা, ক্ষতি কয়েক বিলিয়ন ডলার

আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জাতিসংঘের

উপসাগরীয় মিত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরাইলে রাজনৈতিক সহিংসতার শঙ্কা

সৌদিতে হুথিদের একের পর এক হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

সৌদিতে এক সকালে সাতবার জরুরি সতর্কতা, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জোটের

ইরাকে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

পশ্চিম তীরে বসতি নির্মাণ চুক্তি স্থগিত করল ইসরাইল

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা চান না ট্রাম্প

ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান চীনের