হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ৬৫ স্কুলে হামলা, দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত ৬৫টি স্কুল এবং ১৩টি কেন্দ্র ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ। বিবিসি নিউজ ফার্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোলিভান্দ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় মোট ৬ হাজার ৬৬৮টি বেসামরিক ইউনিট লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ইউনিট এবং ১ হাজার ৪১টি বাণিজ্যিক ইউনিট রয়েছে।

তিনি আরো জানান, হামলার ফলে রেড ক্রিসেন্টের কয়েকটি উদ্ধারকারী যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩