হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

হরমুজ প্রণালির আকাশে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার সন্ধ্যায় বাহিনীটি জানায়, নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত, অনুসরণ ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়।

এর আগে গত সপ্তাহেও ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল। সেনাবাহিনীর তথ্যমতে, দক্ষিণ-পূর্ব ইরানে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ড্রোনটিকে শনাক্ত ও অনুসরণ করার পর ধ্বংস করে।

হরমুজ প্রণালি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত শুরুর পর থেকে ইরান দুই ডজনেরও বেশি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাব নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভান্ডারের সন্ধান

সৌদিতে মৃত্যুদণ্ড, লাশও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার

ট্যাংকারে হামলা চালিয়ে মাইন বিস্ফোরণের কথা বলছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ডিজেল বন্ধ, বিপর্যয়ের মুখে গাজার চিকিৎসাব্যবস্থা