হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরুমুজ প্রণালি তেল রপ্তানি অনেকাংশেই বন্ধ হয়ে পড়েছে। এ কারণে জ্বালানি রপ্তানির জন্য বিকল্প করিডর গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি পূর্ব উপকূলে বন্দর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পাইপলাইন, রেলপথ ও বাণিজ্যিক রুট সম্প্রসারণ করছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। খবর আলজাজিরার।

আবুধাবিতে এক ফোরামে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ইরানের সঙ্গে কার্যকর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হলেও উপসাগরীয় দেশগুলোর ওপর কয়েক মাস ধরে চালানো হামলার পর প্রতিবেশীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কয়েক দশক সময় লেগে যেতে পারে।

তিনি বলেন, ইরানের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব এবং এবং তা অবশ্যই করতে হবে, কিন্তু আস্থা পুনর্নির্মাণ করা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।

গত আগস্টে ইউএই ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন স্থগিত করে। একইসঙ্গে ইরানের হামলার বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়ারও সমালোচনা করেন গারগাশ। তার মতে, দেশগুলোর যৌথ পদক্ষেপ প্রত্যাশিত মাত্রায় কার্যকর ছিল না।

গারগাশ বলেন, বহু বছর ধরে ইরানের পক্ষ থেকে সৃষ্ট চ্যালেঞ্জের প্রকৃতি বিষয়ে আমরা মোটামুটি একমত ছিলাম। সুতরাং, সমস্যাটি বোঝাপড়ার অভাব ছিল না। এই ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যেখানে ব্যর্থ হয়েছিলাম, তা হলো এই পারস্পরিক বোঝাপড়াকে যথেষ্ট ঐক্যবদ্ধ ও কৌশলগত প্রতিক্রিয়ায় রূপান্তরিত করতে না পারা।

এমএমআর

স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা

বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম

বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান, ১৮ মামলা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

ইসরাইলি সেনাকে দিয়ে বিজ্ঞাপন, বয়কটের মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস

আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে