হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি

আলজাজিরা

ইরানিরা তেহরানের একটি বাজারে কেনাকাটা করছেন। ১৭ নভেম্বর ২০২৬। ছবি: ইপিএ

যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিক চাপ বাড়লেও ইরানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত আগের বছরগুলোর তুলনায় বেশি রয়েছে। এমনকি সংকট না থাকা স্বাভাবিক সময়ের তুলনায়ও দেশটির খাদ্যপণ্য ও পশুখাদ্যের মজুত বেড়েছে। এ পরিস্থিতিতে রুটির দাম বাড়ানো বা রেশনিংয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইরান সরকার।

শনিবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি। তিনি বলেন, আগের বছরগুলোর তুলনায় ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পশুখাদ্যের মজুত বেড়েছে। এমনকি সংকটহীন স্বাভাবিক সময়ের তুলনায়ও বর্তমানে মজুতের পরিমাণ বেশি।

কৃষিমন্ত্রী বলেন, ‘মজুত শক্তিশালী করা এবং দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে নেওয়া পরিকল্পনা ও পদক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে।’

রুটির সম্ভাব্য রেশনিং এবং দাম বাড়ানোর বিষয়ে উদ্বেগও নাকচ করে দেন নুরি। তিনি বলেন, এখন পর্যন্ত রুটি রেশনিং বা এর দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভর্তুকি দেওয়া বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে।

যুদ্ধের কারণে কৃষি উৎপাদনে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়েও কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান নানা সংকট ও প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি।

নুরি জানান, জ্বালানি অবকাঠামো নিয়ে ঝুঁকি ও হুমকি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও পোলট্রি খাতের উৎপাদকেরা তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান। আগে এ পণ্য আমদানি করতে হলেও এখন দেশটি রপ্তানি করছে।

কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে এ খাতে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এএম

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান

নিজেদের নিরাপত্তার দায়িত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে

বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব

একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান

কঠোর নিয়ম করল সৌদি, আওতায় পড়বে যারা

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীতায় বাধা যুক্তরাজ্য-ফ্রান্স