হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে মার্কিন প্রস্তাবের সমালোচনায় চীন, ফের ভেটোর ইঙ্গিত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ও বাহরাইনের উত্থাপিত একটি প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু চং।

এই প্রস্তাবের বিষয়বস্তু এবং সময় কোনোটিই সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব পাস করা কোনোভাবেই সহায়ক হবে না।

খসড়া প্রস্তাবটিতে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে।

তবে কূটনীতিকদের মতে, প্রস্তাবটি উত্থাপিত হলে রাশিয়া ও চীন আবারও ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

ইরানের প্রতি একপেশে বা পক্ষপাতমূলক আচরণের যুক্তি দেখিয়ে গত মাসেও দুই দেশ যুক্তরাষ্ট্র সমর্থিত একই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল।

জাতিসংঘের সংবাদবিষয়ক নিউজ পোর্টাল 'পাসব্লু'তে প্রকাশিত একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার ক্লিপে চীনের দূত ফু চং বলেন, ‘আমরা মনে করি না এর বিষয়বস্তু সঠিক, এবং এর সময়টাও সঠিক নয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের এখন যা প্রয়োজন, তা হলো উভয় পক্ষকে একটি আন্তরিক ও গম্ভীর আলোচনায় বসার জন্য আহ্বান জানানো, যা এই সমস্যার সমাধান করতে পারে।’

বিবৃতির শেষাংশে ফু চং স্পষ্ট করে বলেন, ‘তাই এই পর্যায়ে একটি প্রস্তাব পাস করা কোনো উপকারে আসবে বলে আমরা মনে করি না।’

সূত্র: আলজাজিরা

এএম

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ

সৌদিতে বিমানবন্দরে যেতে মার্কিন কর্মকর্তাদের লাগবে বিশেষ অনুমতি

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা