হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের তেল ব্যবসায়ীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। ছবি: রয়টার্স

ইরানের কয়েকজন তেল ব্যবসায়ী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তেহরানকে বিদেশে তেল বিক্রি করতে সহায়তা করেছে তারা।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপ দুটি নির্বাহী আদেশের আওতায় কার্যকর করা হয়েছে। এর মধ্যে একটি ইরানের পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল ও বিমান চলাচল খাত লক্ষ্য করে দেওয়া হয়েছে, অন্যটি সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা সব সময় নিজেদের নাগরিকদের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। এই শাসনব্যবস্থা তাদের সমুদ্রপথে তেল সরবরাহের সক্ষমতা হারিয়ে ফেলেছে; এমনকি ইতোমধ্যে যে তেল বিক্রি হয়েছে, তার অর্থও হয়তো তারা আর কখনোই পাবে না। তাদের জাহাজটি এখন ডুবছে।’

বিভাগটি আরো জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভাদ বাভান্দ এবং ইরানি ফুটবল ফেডারেশনের প্রধানের ভাই মজিদ তাজ একটি নেটওয়ার্ক পরিচালনা করছেন। এই নেটওয়ার্কটি ইরানের ফুরিয়ে আসতে থাকা তেল ভান্ডার থেকে তেল বিক্রি করছে, যদিও সরকারের কাছে তাদের বিলিয়ন ডলার পাওনা রয়েছে।

এছাড়া আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন সারভাতির ছেলে মোহাম্মদ হোসেইন সারভাতি এবং মাহান এয়ারের সিইও হামিদ আরবনেজাদের ছেলে মোজতবা আরবনেজাদকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পৃথকভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই চার ব্যক্তি অবৈধভাবে তেল বিক্রি করে ইরানের সামরিক বাহিনীকে অর্থায়ন করছেন এবং সন্ত্রাসবাদে সহায়তা করছেন।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, তেহরান যে আয় ব্যবহার করে অঞ্চলটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য হুমকি তৈরি করে, সেই আয় থেকে তেহরানকে বঞ্চিত করার প্রচেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে।

সূত্র: আনাদোলু

আরএ

হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন হতাহত

নেতানিয়াহুর বিরুদ্ধে কি ঐক্য ধরে রাখতে পারবে বিরোধী জোট

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

যুক্তরাষ্ট্রের ৫৮ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

সৌদির আকাশসীমা ‘রণক্ষেত্রে’ পরিণত করার হুমকি হুথিদের

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: ইরান

ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, তবে মজুত দেশের বাইরে নয়: আরাগচি

ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান

সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুথিদের