হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। একজন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, এই অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি বিমানবাহী রণতরী ও ১১টি ডেস্ট্রয়ারসহ অন্তত ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

যদিও প্রতিটি জাহাজের অবস্থান বা কোনোটি সরাসরি এই মুহূর্তে এই অভিযানে যুক্ত আছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে পূর্ববর্তী সামরিক তথ্য অনুযায়ী এগুলোকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় ছড়িয়ে রাখা হয়েছে।

অবরোধ ও সংশ্লিষ্ট এলাকায় মোতায়েনকৃত প্রধান জাহাজগুলো হলো:

বিমানবাহী রণতরি:

ইউএসএস আব্রাহাম লিংকন

ডেস্ট্রয়ার:

ইউএসএস বেইনব্রিজ

ইউএসএস থমাস হুডনার

ইউএসএস ফ্রাঙ্ক ই. পিটারসেন জুনিয়র

ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক

ইউএসএস জন ফিন

ইউএসএস মাইকেল মারফি

ইউএসএস মিটশার

ইউএসএস পিঙ্কনি

ইউএসএস রাফায়েল পেরাল্টা

ইউএসএস স্প্রুয়েন্স

ইউএসএস মিলিয়াস

ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ:

ইউএসএস ত্রিপোলি

ইউএসএস নিউ অরলিন্স

ইউএসএস রাশমোর

অন্যান্য জাহাজের অবস্থান

ইউএসএনআই নিউজের পাবলিক ট্র্যাকার অনুযায়ী, 'ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড' বিমানবাহী রণতরীটি, যেটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছিল, সেটি গত মাসে মেরামতের জন্য গ্রিসে পাঠানো হয়েছিল। বর্তমানে এটি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। এর সাথে বেশ কিছু ডেস্ট্রয়ার এবং অন্যান্য সহায়ক জাহাজ রয়েছে। তবে এই মুহূর্তে নৌ-অবরোধে যোগ দিতে হলে এই বহরটিকে সুয়েজ খাল পার হয়ে অথবা পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে।

সূত্র: সিএনএন

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ