হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় লেবাননে শিশুদের ওপর বিধ্বংসী ও অমানবিক প্রভাব

ইউনিসেফ

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের তীব্র বিমান হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবারের বোমা হামলায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৩৩ শিশু নিহত এবং ১৫৩ শিশু আহত হয়েছে। খবর আলজাজিরার।

ইউনিসেফের মতে, সর্বশেষ এই রক্তক্ষয়ী ঘটনা ২ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ শিশুর নিহত বা আহত হওয়ার স্তম্ভিতকর পরিসংখ্যানে নতুন মাত্রা যোগ করেছে।

সংস্থাটি আরো জানায়, দেশজুড়ে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে আনুমানিক ৩ লাখ ৯০ হাজার শিশু রয়েছে। অনেক শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের উদ্ধার করার ঘটনা ঘটছে, অনেক শিশু নিখোঁজ রয়েছে এবং অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রিয়জন ও ঘরবাড়ি হারানোর কারণে তারা গভীর মানসিক আঘাতের শিকার হচ্ছে।

সংস্থাটি জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে বলে—শিশুসহ সব বেসামরিক নাগরিককে সবসময় সুরক্ষা দিতে হবে।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান