হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ পুরোপুরি শেষ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নয়: ইরান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরান জানিয়েছে, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। তেহরান বর্তমানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আরও বিস্তৃত শান্তিচুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাব পর্যালোচনা করছে। বুধবার তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রানিয়া কাসেমির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী ইরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার কোনো উদ্যোগ এখন নেওয়া হচ্ছে না। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন হওয়ার পর, অথবা অন্তত ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র মেনে নেওয়ার পর এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারির অধীনে ছিল। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল একাধিকবার দেশটির পরমাণু স্থাপনায় বেআইনিভাবে হামলা চালিয়েছে।

ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তারা নিজেদের সদিচ্ছা এবং পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র প্রমাণের জন্য প্রস্তুত ছিল। তবে তেহরানের অভিযোগ, আইএইএর প্রতিবেদন রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট এবং এসব প্রতিবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলার অজুহাত পেয়েছে।

এ কারণে ইরানের নেতৃত্বের অবস্থান হলো, যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরই পরমাণু ইস্যুটি নিয়ে আলোচনা করা হবে।

এমএমআর

আবারো বাড়ল জেট ফুয়েলের দাম

ইসরাইলি সামরিক আগ্রাসনের ৩ বছর, যেভাবে বদলে গেছে গাজা

ইয়েমেন সরকারের চলমান অভিযানে পূর্ণ সমর্থন সৌদি আরবের

ইসরাইলে হামাসের সমন্বিত হামলার তৃতীয় বার্ষিকী আজ

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব

সৌদি বিমানবন্দর ও সেনা ঘাঁটিতে হুথিদের হামলা

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র: রেজাই

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অস্ত্রের চেয়ে রাষ্ট্রের স্থিতিস্থাপকতা বেশি গুরুত্বপূর্ণ

রক্ত দিয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন সৌদি যুবরাজ