হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: আল- জাজিরা

হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারকে ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। এই নির্দেশনা অমান্য করলে জাহাজগুলো হামলার মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। যেকোনো পরিস্থিতিতে নিরাপদ চলাচল ও নৌযান চালনা অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে।’

আটকে পড়া জাহাজগুলোকে পার করে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘এসকর্ট মিশন’ শুরুর কয়েক ঘণ্টা আগে ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখব। সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারকে নির্দেশ দিচ্ছি যে, আমাদের বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া এই প্রণালি অতিক্রমের চেষ্টা করবেন না। অন্যথায় আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’

বিদেশি সেনাদের প্রতি কড়া বার্তা দিয়ে ইরানি সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালিতে প্রবেশের বা কাছাকাছি আসার চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে।’

সূত্র: আল-জাজিরা

এএম

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের