হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলার লক্ষ্য শাসনব্যবস্থার পতন: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলার লক্ষ্য হলো শাসনব্যবস্থার পতন ঘটানো। ইরানের জনগণকে সুযোগটি কাজে লাগিয়ে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর টাইমস ইসরাইলের।

আট মিনিটের একটি ভিডিও বিবৃতিতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । অস্ত্র জমা দিতে বিল্পবী গার্ড বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আপনাদের অবশ্যই অস্ত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আপনাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে এবং সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।’

ট্রাম্প আরো বলেন, ‘ইরানের মহান, গর্বিত জনগণকে বলছি, আপনাদের স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছে। আপনারা ঘর থেকে বেরোবেন না। বাইরে খুবই বিপজ্জনক। সব জায়গায় বোমা ফেলা হবে।’

তিনি বলেন, ‘যখন আমাদের কাজ শেষ হবে, তখন আপনারা দেশ নিয়ন্ত্রণ করবেন। এটা আপনাদেরকেই গ্রহণ করতে হবে।’

ইরানি জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন আপনাদের ভাগ্যের নিয়ন্ত্রণ নেওয়ার এবং সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যতের সুযোগ সামনে এসেছে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।’

আরএ

আমিরাতের আকাশপথ স্বাভাবিক, ১০ মে থেকে চালু করছে কাতার

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো জাহাজ জব্দ করেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জ্বালানি তেলের দাম ট্রাম্পকে হারতে বাধ্য করবে: ডেভিড সেডনি

‘মাথার ওপর দিয়ে যাচ্ছিল ক্ষেপণাস্ত্র, ঘুমানো ছিল অসম্ভব’

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে টেলিযোগাযোগ অবকাঠামোয় হামলার নিন্দা জানাল জাতিসংঘ

ইসরাইলকে বোমাবর্ষণ থামানোর আহ্বান চীনের