হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে ব্যঙ্গ করায় ইরানের ইউটিউব একাউন্ট স্থগিত

আমার দেশ অনলাইন

ইরানের একটি ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং ‘ইরান জিতেছে’ দাবি করে লেগো-স্টাইলের এআই ভিডিও প্রকাশের পর ইউটিউব কর্তৃৃপক্ষ ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেন।

‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামে গ্রুপটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, ‘সহিংস কনটেন্ট’ ছড়ানোর অভিযোগে ইউটিউব তাদের অ্যাকাউন্ট স্থগিত করেছে। তবে তাদের অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম এখনো চালু রয়েছে।

স্থগিতের বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করে শুক্রবার এক পোস্টে গ্রুপটি প্রশ্ন তোলে-তাদের লেগো-ধাঁচের অ্যানিমেশন কি সত্যিই সহিংস?

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানবিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকা আড়াল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরাইল-ইতালির প্রতিরক্ষা চুক্তি স্থগিত: যা বললেন বিরোধী নেতা

মার্কিন অবরোধ মোকাবিলায় দীর্ঘ স্থল সীমান্ত ব্যবহারের ঘোষণা ইরানের

আলোচনায় আগ্রহী ইরান, তবুও বড় বাধা পারস্পরিক অবিশ্বাস

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, তিনজনের অবস্থা গুরুতর

দ্বিতীয় দফা বৈঠকের আগে সংযমের আহ্বান পাকিস্তানের

মধ্যপ্রাচ্যে ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

ইরানি বন্দরে মার্কিন নৌ-অবরোধ 'বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন': চীন

সৌদিসহ ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া দীর্ঘদিনের চাপেই শক্তিশালী ইরান: বিশ্লেষক

হরমুজ অবরুদ্ধ থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব