হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমর্থনে ভূমিকা রাখায় মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানের সম্মান জানিয়ে প্রতিকৃতি নির্মাণ করেছেন গাজার একদল শিল্পী। সমুদ্রসৈকতের বালুর ওপর তৈরি করা প্রতিকৃতির ছবি প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

শিল্পীরা জানান, বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনি জনগণের প্রতি প্রকাশ্যে সমর্থন ও সংহতি প্রকাশ করেছিলেন হোসাম হাসান। তার সেই অবস্থানের প্রতি সম্মান জানাতেই সমুদ্রসৈকতের বালুতে তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে।

গাজার শিল্পীদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। তাদের মতে, এই প্রতিকৃতির মাধ্যমে শুধু একজন ফুটবল ব্যক্তিত্বকে সম্মান জানানো নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির বার্তাও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দেন মিসরের প্রধান ফুটবল কোচ হোসাম হাসান। তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক