হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ নিয়ন্ত্রণে ওমানের পরিকল্পনা প্রত্যাখ্যান, পাল্টা প্রস্তাব ইরানের

আমার দেশ অনলাইন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যৌথভাবে পর্যবেক্ষণের বিষয়ে ওমানের দেওয়া একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। যৌথ তদারকির বদলে নিজেরা একটি নতুন পাল্টা প্রস্তাব পেশ করেছে তেহরান। এ নিয়ে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জানান, ওমানের প্রস্তাবটিতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে তেহরানের মূল উদ্বেগগুলোর পর্যাপ্ত সমাধান পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, ইরানের পেশ করা পাল্টা প্রস্তাবে কৌশলগত এই জলপথের ওপর তেহরানের আরও বেশি নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের কথা বলা হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকেই পারস্য উপসাগরের এই সংকীর্ণ প্রণালীটি আন্তর্জাতিক সংঘাতের মূল কেন্দ্রে পরিণত হয়।

উল্লেখ্য, বর্তমান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রফতানির প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো। কিন্তু সংঘাত শুরুর পরপরই ইরান প্রণালীটি বন্ধ করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকট তৈরি হয়।

এমএমআর

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা