হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পানির প্লান্টে হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে অবস্থিত একটি লবণাক্ত পানি পরিশোধন (ডিস্যালিনেশন) প্লান্টে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ হামলাকে ‘প্রকাশ্য ও বেপরোয়া অপরাধ’ বলে আখ্যা দেন।

আরাঘচি জানান, এই প্লান্টটি সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে পানযোগ্য পানি সরবরাহ করত। হামলার ফলে ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে।

তিনি আরো বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ এবং এর পরিণতি গুরুতর হতে পারে। তার ভাষায়, ‘এই ধরনের দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়।’

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি