হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে নতুন করে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

উপসাগরীয় দেশ কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারে স্থানীয় সময় রোববার রাত ৩টার দিকে বেশ কিছু হামলা হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি ভিক্টোরিয়া গ্যাটেনবাই জানান, দোহায় ১২টি বেশি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

কাতার ছাড়াও উপসাগরীয় অন্যান্য দেশেও আক্রমণ হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিত্রা এলাকায় ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শায়বাহ তেলক্ষেত্রগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা রাজধানী রিয়াদের উত্তরে দুটি ড্রোন ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোস্ত ব্যবসায়ী চক্রের সন্ধান, আটক ২

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

সরকারের ১৮০ দিনে ১৩ খাতের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক