হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান পরাজিত হলেই তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, তেলের দাম দ্রুত কমে যাবে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসার পর তা আরো কমে ২ ডলারের নিচে চলে যেতে পারে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একই পোস্টে মন্তব্য করেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না’।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জ্বালানির দাম নিয়ে যুক্তরাষ্ট্রে চাপ তৈরি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম যতটা বেড়েছিল, বর্তমান দাম সেটিকেও ছাড়িয়ে গেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই পাইকারি বাজারে তেলের দাম হু হু করে বেড়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ভোগান্তি কমাতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প। সংকটের সমাধানে সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় তেল চুক্তির ঘোষণাও দিয়েছেন তিনি।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, গত শনিবার দুই দেশের মধ্যে নতুন একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্রের উন্নয়ন করা হবে। এসব তেলক্ষেত্রে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে।

এই প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হবে। আর ভেনেজুয়েলা কর বাবদ ২০৯ বিলিয়ন ডলারের বেশি পাবে।

এএম

ইসরাইলি হামলায় লেবাননে ৮০০ শিশু নিহত, বাস্তুচ্যুত ৩৬০০০০

স্মার্টফোন সুরক্ষায় পাসওয়ার্ড নাকি পিন

রামগঞ্জে মাদক কারবারের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফিলিস্তিনের পক্ষে কথা বলাই যখন কঠিন, বিভাজনে তীব্র মানসিক সংকট

লেবাননে ইসরাইলি হামলায় ৬ মাসে নিহত ৪৩৬২

এআই সার্চ বনাম গুগল সার্চ

অনলাইনে নাগরিকের তথ্য বিক্রি

নারীদের সরিয়ে পুরুষদের দায়িত্ব, বিক্ষোভে বন্ধ আইফেল টাওয়ার

ফিলিস্তিনের অস্তিত্ব, অদৃশ্যতা ও রাজনৈতিক কর্তৃত্বের সংকট

রিজার্ভ বিনিয়োগে তিন বছরে সর্বোচ্চ আয় কেন্দ্রীয় ব্যাংকের