হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সামরিক লক্ষ্যবস্তুর নতুন তালিকা তৈরি করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে হামলার জন্য সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যেকোনো হুমকির জবাবে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, যেকোনো হুমকির জবাবে ‘অবিলম্বে ও কার্যকর প্রতিক্রিয়া, যার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা থাকবে না’—এ বিষয়ে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেওয়া নির্দেশনার আলোকে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।

হায়দারি বলেন, ‘সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারদের কাছে এটি পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সংঘাতের সৃষ্টি হলে ইরানের সামরিক বাহিনীর জবাব হবে শত্রুপক্ষের জন্য ‘সত্যিকার অর্থেই বিপর্যয়কর’।

সূত্র: আলজাজিরা

আরএ

তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

সৌদি কমান্ড সেন্টারে হুথিদের হামলা

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

মক্কায় আছড়ে পড়ল হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই, প্রজন্ম গড়ার কারিগর দাঁড়ালেন খাবারের লাইনে

মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর