হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরান ও দক্ষিণ-মধ্যাঞ্চলের আস-সুলাইল গভর্নরেটে রোববার জরুরি সতর্কতা জারি করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে অল্প সময়ের মধ্যেই উভয় এলাকাকে বিপদমুক্ত ঘোষণা করা হয়।

রোববার তুরস্কভিত্তিক সংবাদমাধ্য আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা ওই সতর্কবার্তায় বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

পরে কর্তৃপক্ষ জানায়, দুই এলাকাতেই বিপদ কেটে গেছে। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে এবং ছবি বা ভিডিও ধারণ না করতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়।

কী ধরনের হুমকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছিল, কিংবা কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

এ ছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কার্যক্রম এবং সেগুলোর আঘাতস্থলসংক্রান্ত ছবি ধারণ, প্রকাশ বা তথ্য ছড়িয়ে দিলে আইনি দায়বদ্ধতার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। হুতিরা এর আগে সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিকবার জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

নিরাপত্তা উদ্বেগে সৌদির ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নাজা

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর