হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

আমার দেশ অনলাইন

পবিত্র রমজানের প্রথম সপ্তাহে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুবাই। এর অংশ হিসেবে বিভিন্ন জাতীয়তার ২৬ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দুবাই পুলিশের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের অধীন সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখা শহরজুড়ে সব থানার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে।

তিবছরের মতো এবারো ‘ভিক্ষুকবিরোধী অভিযান’ শীর্ষক বার্ষিক কর্মসূচির আওতায় এ কার্যক্রম চলছে, যার স্লোগান- ‘ভিক্ষামুক্ত সচেতন সমাজ’।

জনসচেতনতা বৃদ্ধি, নগরীর শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে দুবাই আবাসন ও বিদেশি নাগরিক অধিদপ্তর এবং ইসলামিক বিষয়ক ও কল্যাণমূলক কার্যক্রম বিভাগ।

দুবাইয়ের সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখার পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি বলেন, প্রতি বছরই এই অভিযান উল্লেখযোগ্য সাফল্য দিয়ে আসছে। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতা ভিক্ষার ঘটনা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রমজানের প্রথম সপ্তাহে ২৬ জনের গ্রেফতার সেই সক্রিয় তৎপরতারই প্রমাণ।

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত