হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নৌ অবরোধের পক্ষে ভ্যান্স, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতির’ দাবি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের জাহাজ চলাচলে বাধা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের পক্ষেও জোরালো যুক্তি তুলে ধরেছেন।

মার্কিন সংবাদমাধ্যমফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনায় শুধু সমস্যাই নয়, ইতিবাচক অগ্রগতিও হয়েছে। তার ভাষায়, “আমরা অনেক অগ্রগতি করেছি, এবং কোন শর্তে যুক্তরাষ্ট্র ছাড় দিতে পারে বা নমনীয় হতে পারে, সেটিও স্পষ্ট করেছি।”

তিনি আরও জানান, এই আলোচনায় এমন বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি “ভালো চুক্তি” নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হবে।

ভ্যান্স এই বৈঠককে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, “সম্ভবত ইরানের বর্তমান নেতৃত্বের ইতিহাসে এই প্রথমবার এত উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরকারের মধ্যে আলোচনা হলো,” যা তিনি একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

অঞ্চলটির সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা প্রসঙ্গে ভ্যান্স ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, ইরান বৈশ্বিক বাণিজ্যপথে হুমকি সৃষ্টি করে “অর্থনৈতিক সন্ত্রাসবাদে” লিপ্ত হয়েছে, বিশেষ করে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ক্ষেত্রে।

এই প্রেক্ষাপটে তিনি মার্কিন নৌ অবরোধকে “প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা” হিসেবে তুলে ধরেন। তার বক্তব্য, যদি ইরান আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্রও একইভাবে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

তবে কঠোর অবস্থানের পাশাপাশি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র “অতিরিক্ত অর্থনৈতিক চাপ” প্রয়োগ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানি জনগণের সমৃদ্ধি কামনা করেন।

চুক্তির ভবিষ্যৎ নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেন। ভ্যান্স বলেন, অগ্রগতি হলেও চূড়ান্ত ফলাফল নির্ভর করবে ইরান এই প্রক্রিয়াকে কতদূর এগিয়ে নিতে চায় তার ওপর।

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক