হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ‘আশাবাদী’ যুক্তরাজ্য ও ফ্রান্স

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভ্যাট্রিন।

বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে দেশ দুটির সামরিক পরিকল্পনাবিদদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তারা এই আত্মবিশ্বাসের কথা জানান।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই মন্ত্রী বলেন, ‘কূটনৈতিক তৎপরতাকে বাস্তবে রূপ দিতে মিত্র এবং অংশীদার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।’

বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, যে সকল দেশ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আত্মবিশ্বাসী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে প্রকৃত অগ্রগতি সম্ভব হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে মার্কিন অবরোধ ও উত্তেজনার কারণে স্থবির হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

তবে ইউরোপীয় দেশ দুটি কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসনে কাজ করছে।

সূত্র: আল-জাজিরা

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক