হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ সংকট কাটিয়ে এক মাস পর তেল রপ্তানি শুরু করল ইরাক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারো দক্ষিণাঞ্চল থেকে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। খবর মিডল ইস্ট আইয়ের।

শুক্রবার একটি তেলবাহী জাহাজে অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছে বলে চারটি জ্বালানি খাতের সূত্র জানিয়েছে।

মাল্টার পতাকাবাহী ট্যাংকার আজিওস ফানুরিওস ১ ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল টার্মিনালের কাছে নোঙর করেছে এবং এতে প্রায় ২০ লাখ ব্যারেল বসরা ক্রুড তেল তোলা হবে বলে জানা গেছে।

তথ্য থেকে জানা গেছে, জাহাজটি বুধবার হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সময় রোববার বেশ কয়েকটি ট্যাংকার প্রবেশের চেষ্টা করার পর এটি ছিল জলপথটি অতিক্রমের দ্বিতীয় প্রচেষ্টা।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য ও বাণিজ্য সূত্র অনুসারে, ট্যাংকারটি ভিয়েতনামের নি সন শোধনাগারের উদ্দেশ্যে যাচ্ছে এবং ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে অপরিশোধিত তেল বোঝাই করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আগামী দুই দিনের মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল রপ্তানি টার্মিনালে আরো একটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএমআর

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ