হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। ছবি: সংগৃহীত

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশটি ক্রমেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের নীতিকে দায়ী করেছেন।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারের অবাস্তব চিন্তা-ভাবনার মূল্য ইসরাইলকে দিতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের অক্টোবর থেকেই লেবাননের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের। কিন্তু তা না করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করায় ইসরাইলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে। তার মতে, এই পরিস্থিতির পেছনে ‘ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থ’ কাজ করছে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, নেতানিয়াহু তার উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। তিনি বলেন, ইসরাইল নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরও যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না।

সূত্র: আল জাজিরা

এআরবি

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি