হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তেহরানে জনস্রোত

আমার দেশ অনলাইন

তেহরানে ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে আজ রোববারও সাধারণ মানুষের ঢল নেমেছে। দাফনের আনুষ্ঠানিকতার আজ তৃতীয় দিন।

অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল ও সহায়তাকারী কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাতায়াতের পথ, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামসহ বিভিন্ন সেবারও ব্যবস্থা রাখা হয়েছে।

রোববার ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ধারাবাহিক উপস্থিতিতে পুরো এলাকা শোকাহত মানুষের ভিড়ে পরিণত হয়েছে।

আয়াতুল্লাহ খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়েছেন। ৮৬ বছর বয়সে তিনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন তিনি।

সপ্তাহব্যাপী আয়োজনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হয়েছে। অনুষ্ঠানের আশপাশের এলাকাজুড়ে সাঁজোয়া যান, ভারী মেশিনগান এবং স্নাইপার মোতায়েন করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে ইরানÑঅভিযোগ যুক্তরাষ্ট্রের

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরব দলগুলোকে বাদ দিয়ে ক্ষমতা ভাগাভাগির পথে নেতানিয়াহু-আইজেনকট

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে ডব্লিউএফপি

ঘাটতি পূরণে নতুন করে সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের

২০২৭ সালের শুরুতে ফিলিস্তিনে নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ