হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৬

আমার দেশ অনলাইন

ইসরাইলের পশ্চিম জেরুজালেমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে। খবর আল–জাজিরার।

ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়লে পশ্চিম জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর পরপরই ওই এলাকায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে। দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরাইলের জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ঘটনাস্থল থেকে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এছাড়া আরো পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি সড়কের ওপর আছড়ে পড়েছে। এতে রাস্তার ওপর বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং পাশে থাকা একটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও