আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার সম্ভাব্য পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সম্ভাব্য বিকল্প তৈরি করতে পেন্টাগনকে বলেছে হোয়াইট হাউস।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা দ্য আটলান্টিককে বলেছেন, এই পরিকল্পনার মধ্য দিয়ে নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতে অগ্রগতির প্রমাণ দেখানোর জন্য ট্রাম্পের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।
তবে ইরানে সম্ভাব্য হামলার পরিধি ও লক্ষ্যবস্তু কী হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন হামলা চালাবে কি না, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।
ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অথবা পরে এই যুদ্ধ শেষ হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
এএম