হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজির ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আল-নাশওয়া মহল্লার একটি ঘোড়ার খামার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে নারী, শিশুসহ আরো অনেকে আহত হন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার সিরিয়া সরকার জানায়, তারা ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। ওয়াইপিজি হল পিকেকের সিরিয়ান শাখা। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনী নিজেদের অবস্থান দৃঢ় করার পর সরকারের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় সিরিয়ার সেনাবাহিনী ।

সিরিয়ার সেনাবাহিনী আরো জানায়, রাষ্ট্রের সঙ্গে কুর্দিদের একীভূত করার প্রচেষ্টার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী হিসেবে ভূমিকা পালনে একজন প্রার্থীর নাম দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ