হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, শনিবার ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে দুটি হামলা চালিয়েছে। খবর আলজাজিরার। গোষ্ঠীটির পৃথক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (০৭:৪৫ জিএমটি) ইসরাইলের আকরে শহরের পূর্বে অবস্থিত তজরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এছাড়া স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (১০:৩০ জিএমটি) লেবানন সীমান্তবর্তী শহর কফারকেলার কাছে ফাতিমা গেট ক্রসিংয়ের নিকটে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ বলেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান

ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে কাতারের প্রতিনিধিদল

ইরানের ব্যবহারে হতাশ যুক্তরাষ্ট্র

শর্ত না মানলে ইরানের সাথে কোনো চুক্তি নয়: ওয়াশিংটন

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের