দক্ষিণ লেবাননের কয়েকটি শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, নাবাতিয়েহ জেলার মায়ফাদুন ও জাওতার আশ-শারকিয়াহ শহরের আশপাশে থেমে থেমে গোলাবর্ষণ করা হয়েছে। এ ছাড়া ইসরাইল সীমান্তের কাছাকাছি দক্ষিণাঞ্চলের বারাআচিট ও ওয়াদি আল-সালুকি শহরের আশপাশেও গোলা নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী।
এর আগে বারাআচিট ও হাদাথা শহরে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে এনএনএ।
সংস্থাটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, খিয়াম শহরে তল্লাশি অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এএম