হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এক সপ্তাহ আগে এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আদালত তার পর্যবেক্ষণে বলেছিল, গাজায় ইসরাইলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ নিয়ে সমালোচনা করায় আলবানিজকে শাস্তি দিয়ে ট্রাম্প প্রশাসন সম্ভবত তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

ফ্রান্সেসকা আলবানিজ দীর্ঘদিন ধরে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন। তার বিভিন্ন বক্তব্য ও প্রতিবেদনে ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান

ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন