হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর এয়ার লাইন্সগুলো এখনও মধ্যপ্রাচ্যে ও আশেপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট বা অন্যমুখী করে দিচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই আল মাকতুমের সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

দ্য এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা সোমবার স্থানীয় সময় তিনটা পর্যন্ত দুবাই থেকে সকল কার্যক্রম স্থগিত রেখেছে।

আকাশসীমা বন্ধ থাকার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে।

অন্যদিকে, একই কারণে সোমবার দুপুর দুইটা পর্যন্ত আবুধাবি থেকে ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারলাইন্স।

রাতভর হামলার এক ঘটনায় দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের চারজন কর্মী আহত হয়েছেন।

ব্রিটিশ এয়ারওয়েজ বুধবার পর্যন্ত তেল আবিব এবং বাহরাইনের ফ্লাইট বাতিল করেছে।

একইসাথে আবুধাবি, আম্মান, দোহা এবং দুবাইয়ের বিমান সার্ভিসগুলোতে প্রভাব পড়ার বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

এছাড়া ভার্জিন আটলান্টিক রোববার এবং সোমবার লন্ডন ও দুবাইয়ের মধ্যকার এবং লন্ডন ও রিয়াদের মধ্যকার ফ্লাইটও বাতিল করেছে।

মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া অন্যান্য বিমান সংস্থাগুলোর মত তাদের সময়সূচী পরিবর্তন করেছে।

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষমূলক পোস্ট, সাময়িক বরখাস্ত চবি শিক্ষক

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন