হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ স্কুলের অধিকাংশের মেরামত সম্পন্ন

আমার দেশ অনলাইন

ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা খাজেমি জানিয়েছেন, মার্কিন–ইসরাইলি হামলার ফলে দেশে প্রায় ১ হাজার ৩০০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭৭৫টির মেরামত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রী আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত ২০টি বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং হরমোজগান অঞ্চলে।

ক্ষতিগ্রস্ত বাকি বিদ্যালয়গুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র: আল–জাজিরা

এসআর

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ

নির্বাচনে জালিয়াতির প্রমাণ পায়নি কমিশন, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি