হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখতে পারে ইসরাইল। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে একথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যদিও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতির কথা স্পষ্টভাবে বলা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য দেশের ভেতরে চাপের মধ্যে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরাইল লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে একটি গুরুতর হুমকি হিসেবে দেখে।

মার্কিন কর্মকর্তাদের মতে, দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা বাধাগ্রস্ত হলেও লেবাবনে সামরিক অভিযান অব্যাহত রাখতে পারে ইসরাইল।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার শুক্রবার বলেন যে, তার দেশ অবিলম্বে যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং লেবাননে সকল আক্রমণাত্মক অভিযান স্থগিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে থাকবে এবং তেলআবিব তার নিরাপত্তার বিষয়ে কখনো আপস করবে না।

তবে অভিযান স্থগিত করার এই প্রতিশ্রুতি টিকবে কিনা, তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে সংশয় প্রকাশ করা হয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

আরএ

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান